> জান্নাত পর্ব ২
-->

জান্নাত পর্ব ২

ভার্সিটিতে,

আবিদার বেস্ট ফ্রেন্ড মহিমা আবিদাকে দেখে দ্রুত ওর কাছে ছুটে আসে আর অস্থির হয়ে বলে,

~ দোস্ত তুই কই ছিল? ফেইসবুক, ফোন সব অফ! আর শুনলাম রাসেল নাকি থানায়। তুই ভালো আছিস তো?

~ ক্যানটিনে চল। বসে সব বলছি।

~ আচ্ছা চল চল।

এরপর আবিদা মহিমাকে সব খুলে বলে। মহিমা সব শুনে রাগী ভাবে বলে,

~ বেশ হয়েছে। বাস্টার্ডটাকে বেস্ট পানিশমেন্ট দিয়েছিস।

~ আমিতো দেইনি। উনি দিয়েছে রে৷
~ খুব ভালো করেছে। ইসসস উনি অনেক ভালো রে। অনেক বুদ্ধিমান সে।
~ শুধু বুদ্ধিমান না রে আল্লাহ যেন তার আপন বন্ধু। খুব পরহেজগার সে৷ আমি মুগ্ধ তাকে দেখে। সে যেন একজন সত্যিকারের পুরুষ।
~ ইসসস এরপর একজন যদি জীবন সঙ্গী হতোরে জীবনটা ভালো হয়ে যেত তাইনা দোস্ত?
~ জানি নারে। রাসেলের মতো ছেলেও এই দুনিয়াতে আছে আবার উনার মতো মহৎ মানুষও আছে। সত্যিই উনি ওইদিন না থাকলে আমি শেষ হয়ে যেতাম।
~ বাদ দে ওই বাস্টার্ডটার কথা। চল ক্লাস করবি। কতদিন হলো ক্লাস করিয়স না। চল।
~ হুম চল। ভালো লাগে না আর এই জীবনটা কোথাও যেন কোন শান্তি পাচ্ছিনা বুঝলি। বাবা আমার বিয়ে দিয়ে দিবে হয়তো খুব তাড়াতাড়ি।
~ সেতো আরো ভালো। হাসবেন্ডকে নিয়ে ঘুরাঘুরি মজা করবি।
~ ভালো লাগে না দোস্ত। জীবনের যেন কোন মানে খুঁজে পাচ্ছি না। খুব খারাপ মনে হয় নিজেকে।
~ আহ! বাদ দে তো সব। চিল কর৷ আড্ডা মাস্তি কর ভালো লাগবে। আজ রোহানের জন্মদিন উপলক্ষে পার্টি আছে। আমাদের সবাইকে ইনভাইট করেছে। তোকেও যেতে বলেছে। তুই আর আমি যাচ্ছি ওকে?
~ ভালো লাগে না দোস্ত।
~ না তোকে যেতেই হবে। নাহলে আমি যাবো না।
~ আচ্ছা যা যাবো নে৷
~ থ্যাঙ্কিউ। চল ক্লাসে যাই।
~ হুম।

এরপর আবিদা ক্লাসে চলে যায়। কিন্তু ক্লাসের লেকচার যেন ওর মাথায় ঢুকে না। সাদমানের কথাই কেন জানি ওর মাথায় ঘুরছে। তার ভিতর মহিমার একটা কথা ওকে কেমন জানি অবচেতন করে দিচ্ছে। মহিমা বলেছিল, সাদমানের মতো কেউ যদি জীবন সঙ্গী হতো। কথাটা আবিদাকে খুব ভাবাচ্ছে। সত্যিইই সাদমান এমন একজন পুরুষ যাকে দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। কিন্তু পরক্ষণেই আবিদার অপরূপ মায়াবী মুখখানায় অন্ধকার নেমে আসে। কারণ ও ভাবে সাদমান কখনো ওকে তার জীবন সঙ্গী করবে না। সাদমানের চোখে ও খুব খারাপ একটা মেয়ে। আবিদা এসব ভেবে ভেবে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। মহিমার ধাক্কায় ওর হুশ হয়।

~ কিরে উঠ ক্লাস শেষ তো। এভাবে অন্যমনস্ক হয়ে আছিস কেন?

~ না কিছু না চল।

এরপর আবিদা বাসায় চলে আসে। খেয়ে দেয়ে রেস্ট নিয়ে মহিমার জোরাজোরিতে রোহানের বার্থে পার্টিতে যায়। পার্টি শেষে আবিদা আগেই বেড়িয়ে আসে। ও গাড়িতে উঠতে যাবে ওমনি দেখে সাদমানকে। আবিদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই স্তব্ধতা মুগ্ধতার। আবিদা দেখে সাদমান একটা বয়স্ক লোককে ধরে রাস্তা পার করে দিচ্ছে। এরপর আবিদা আরো আশ্চর্য হলো। কারণ সাদমান লোকটার হাতে ভালোই টাকা দিল। লোকটা নিতে চায় নি তাও দিল। বৃদ্ধ লোকটা সাদমানের মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব খুশী হয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আবিদার বুঝতে বাকি নেই বৃদ্ধ লোকটা অসহায় গরীব একজন মানুষ। আবিদার চোখে সাদমানের জন্য সম্মান শ্রদ্ধা আর অনেক ভালো লাগা বেড়ে গেল। আবিদা আড়ালে সরে দাঁড়ায়। সাদমান একটা রিকশা নিয়ে চলে যায়। আবিদাও একটা হাসি দিয়ে গাড়িতে করে চলে আসে। বাসায় আসার পুরোটা সময় আবিদা শুধু সাদমানের কথাই ভাবছিল। ভাবতে ভাবতে অতল বিষন্নতায় হারিয়ে যাচ্ছিল। আবিদার মন চায় ওর এই সময় যদি সাদমানের মতো বা ঠিক সাদমানই যদি ওর হাতটা ধরতো সারা জীবনের জন্য। আবিদা শুধু ভাবছে আর ভাবছে। এভাবে সেদিন বাসায় পৌঁছে ওর রাতটাও সাদমানের কথা ভেবেই কেটে যায়।

পরদিন খুব ভোরে,

হঠাৎই আবিদার ঘুম ভেঙে যায়। চোখে মেলে তাকিয়ে দেখে অন্ধকার। তবে দিনের আলো বের হবে হবে বলে। আবিদার যে ঘুম ভাঙলো ও তার উৎস খুঁজতে লাগলো। অসম্ভব সুন্দর মন মুগ্ধকর সুরেলা কণ্ঠে কেউ কুরআন তিলোয়াত করছে। তার সুরের জোরেই আবিদার ঘুম ভাঙলো। আবিদা এই মধুর তিলোয়াত কে করছে খুঁজে দেখে ওর পাশের বাসার ঠিক ওর জানালার সামনে সাদমান তার রুমে বসে কুরআন শরীফ তিলোয়াত করছে। আবিদা পর্দা সরিয়ে জানালা একটু ফাঁকা করে সাদমানকে কুরআন পড়তে দেখছে আর শুনছে। সাদমানের প্রতি টানে যেন আবিদার বুক ফাটিয়ে দিচ্ছে। আবিদার চোখ দিয়ে কেন জানি টপটপ টপটপ করে অশ্রু ঝরছে। আবিদা কাঁদছে আর সাদমানের কুরআন তিলোয়াত শুনছে। এতো মধুর তিলোয়াত যে আবিদার মন প্রাণ সব শান্ত হয়ে গিয়েছে। এভাবে প্রায় ৫/৬ দিন চলে যায়। আবিদা খুব ভোরে উঠে জানালার পাশে বসে সাদমানের কুরআন তিলোয়াত শুনে। ও যেন এই মধুর সুরের মায়ায় পড়ে গিয়েছে। সাদমানের এই মধুর তিলোয়াত না শুনলে আবিদার ভালো লাগে না। সব কিছু কেমন জানি লাগে। এভাবেই আবিদার দিন যাচ্ছিলো আর ও সাদমানের প্রতি ক্রমশ দুর্বল হচ্ছিলো। ভালো লাগা ভালবাসায় আর অনেক সম্মানে পরিণত হচ্ছিলো।

কিন্তু হঠাৎ একদিন,

– আবিদা অনেক দিন হয়েছে আর না। কাল আমার বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে। তুই রেডি থাকিস।

আবিদা মুহূর্তেই যেন আকাশ থেকে পড়ে। তাহলে সাদমান! ওতো সাদমানকে ছাড়া থাকতে পারবে না। অসম্ভব! আবিদা ওর বাবার কাছে গিয়ে অসহায় ভাবে বলে,

~ বাবা আমি তোমাকে অনেক সম্মান করি এবং ভালবাসি। কিন্তু আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবোনা।

– কিহহ! কেন? (রাগী কণ্ঠে)

~ কারণ আমি একজনকে অনেক ভালবেসে ফেলেছি। এবার আমি কোন খারাপ ছেলেকে ভালবাসিনি। বাবা আমি তাকে ছাড়া বাঁচবো না। আমার তাকে চাই ই চাই। সারা জীবন এর জন্য।

– আবিদা, আমার মান সম্মান সব তোর উপর। তুই কি বলছিস! আমি আমার বন্ধুকে কথা দিয়েছি। আর তুই এরমধ্যে কাকে ভালবেসেছিস? (অনেক রেগে গিয়ে)

~ আহ! শান্ত হও আবিদার বাবা।

~ বাবা তুমি যদি তাকে একবার দেখো তুমি চোখ সরাতে পারবে না। মা সে এত্তো পরহেজগার, সে যেন আল্লাহর খুব কাছের। আমি তার সাথে আমার জীবনটা জড়াতে চাই। তার আলোতে আমার অন্ধকার জীবনকে আলোকিত করতে চাই। আমাকে একটা সুযোগ দেও। একবার তার সাথে আমার কথা বলো। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবোনা। কখনো না৷

– এটা কি তোর শেষ কথা আবিদা?

~ হ্যাঁ।

– তাহলে জোর করেও হলেও আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে দিব।

~ তাহলে আমিও আমার জীবন দিয়ে দিব। হয় উনি নাহয় কেউ না।

– আবিদা….(চিৎকার করে)

~ আহ! তোমরা শান্ত হও৷ কি বলছিস আবিদা এসব! আচ্ছা যা তোর পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে হবে।

– আবিদার মা…!

~ দেখো মেয়ে যেখানে খুশী থাকবে সেখানেই ওর বিয়ে দিতে হবে। ওর মতের বাইরে বিয়ে দিলে ও কখনো শান্তি পাবে না।

– আমার কোন মূল্যই নেই তোমাদের কাছে।

~ বাবা আছে। কোটি কোটি বার আছে। বাবা প্লিজ একবার দেখা করো।

– আচ্ছা বল কে?

~ আমাদের পাশের বিল্ডিং এ মানে হাবিব আঙ্কেলের বাড়িতে একজন হুজুরটাইপ ছেলেকে দেখেছো? সবসময় পাঞ্জাবি টুপি পরে থাকে?

– হ্যাঁ সেতো বেশ এলেমদার। খুব ভালো একটা ছেলে। সেদিন আমাকে সালাম দিয়েছে। ওর চেহারায় নূরানী একটা ভাব আছে। খুব শান্তি পেয়েছি ওর সাথে একটু কথা বলে। তাহলে ওই এলেমদার ছেলেকে তুই পছন্দ করিস?

~ হ্যাঁ বাবা৷

– তাহলে আর চিন্তা করিস না। ওর সাথেই তোর বিয়ে হবে। আজ রাতে আমি আর তোর মা ওর বাসায় যাবো। দেখি ওর বাবা মা কি বলে। আশা করি না করবে না৷

~ থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ সো মাচ বাবা। (অনেক খুশী হয়ে)

– হয়েছে যা।

~ তোমরা বাবা মেয়েরা পারও। (মা)

রাতে,

আবিদা অধীর আগ্রহে বসে আছে সোফাতে। সেই ৮ টায় গিয়েছে ওর বাবা-মা এখন ১০ টা বাজে। কিন্তু এখনো আসে নি তারা৷ আবিদা অস্থির হয়ে আছে। কেমন এক আশ্চর্য উত্তেজনা কাজ করছে। আবিদা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। আবিদা দৌঁড়ে দরজা খুলে। আবিদা দেখে ওর বাবা-মার মুখে কোন হাসি নেই। একদম ফ্যাকাসে হয়ে আছে। আবিদার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলছে অজানা এক ভয়ে। ওর বাবা-মা সোফায় এসে দুম করে বসে পড়ে৷ আবিদা দরজা দিয়ে দ্রুত তাদের সামনে এসে কিছু বলবে তার আগেই ওর বাবা বলে উঠে,

– দেখ মা তুই সাদমানকে ভুলে যা। কাল আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ফাইনাল করে আসবো।

আবিদা স্তব্ধ হয়ে যায়। ও কি বলবে বুঝতে পারছে না। তাও নিজেকে সামলে বলে,

~ কেন কি হয়েছে? সে না করে দিয়েছে?
– না করার আর কিছু নেই। তুই নিজেই সাদমানকে বিয়ে করতে চাবিনা৷
~ মানে! কি বলছো বাবা? আমি কিছু বুঝতে পারছি না।
~ মা আবিদা, তুই কি সাদমানের সব জানতি?
~ কি জানবো মা? বলো?… চুপ করে আছো কেন? বলো? বাবা তুমি বলো। প্লিজ চুপ করে থেকো না। বলো…
– সাদমানের ৫ বছরের একটা মেয়ে আছে…(জোরে)
~ কিহহ! (আশ্চর্য হয়ে)

আবিদা ঠাস করে সোফার উপর বসে পড়ে। ওর নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ওকি ঠিক শুনলো? সাদমানের একটা মেয়ে আছে! তাও ৫ বছরের!

– সাদমানের ৫ বছরের একটা মেয়ে আছে…(জোরে)
~ কিহহ! (আশ্চর্য হয়ে)

আবিদা ঠাস করে সোফার উপর বসে পড়ে। ওর নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ওকি ঠিক শুনলো? সাদমানের একটা মেয়ে আছে! তাও ৫ বছরের! আবিদার মা উঠে এসে আবিদার পাশে বসে। ওর মাথায় আস্তে করে হাত বুলিয়ে দেয়। আবিদা কাঁদছে। নিঃশব্দে কাঁদছে। আবিদার মা বলে,

~ সাদমান আজ থেকে ৬ বছর আগে বিয়ে করে। ওর স্ত্রী বাবুকে জন্ম দেওয়ার সময় খুব অসুস্থ হয়ে পরে৷ এতোটা অসুস্থ হয়ে পরে যে আল্লাহ তাকে নিয়েই যায়। কিন্তু একটা মেয়েকে সাদমানের কোলে দিয়ে যায়।

মায়ের মুখে এ কথা শুনে আবিদা ভীষণ আশ্চর্য হয়ে মায়ের দিকে তাকায়। আর বলে,

~ ওনার স্ত্রী বেঁচে নেই? মেয়েটার কোন মা নেই?

~ নারে মা। কি সুন্দর মেয়েটা৷ অসম্ভব সুন্দর।

আবিদা সোফায় হেলান দিয়ে চোখ অফ করে বসে আছে। ওর বাবা বলে উঠলো,

– তাহলে আমি আমার বন্ধুকে জানিয়ে দি কালকে ওদের বিয়ে হচ্ছে।

~ না বাবা।

– কিহ! মানে?

~ আমি ওনাকেই বিয়ে করবো শুধু। ওনার মেয়ের মা হবো আমি। কি হয়েছে ওনার বিয়ে হয়েছে আগে? আরেকবার করতে সমস্যা নেই। আমি ওনাকেই বিয়ে করবো। আমার ওনাকেই চাই।

– তুই কি বলছিস জানিস? ভেবে চিন্তে বলছিস? সাদমান তোকে কখনো মেনে নিবে না। তোর কি মনে হয় সাদমানকে আমরা সে কথা বলিনি? সাদমানকে বলেছি আমি, যে বাবা এত্তো সুন্দর মেয়েটা তোমার মা ছাড়া এতো বছর ছিল। আমার মেয়েটাকে ওর মা করে দেও। মায়ের আদরে মেয়েটা খুব ভালো থাকবে। কিন্তু সাদমান স্পষ্ট ভাবে বলে দিয়েছে, ও কখনো আর কাউকে বিয়ে করতে পারবে না। ও ওর স্ত্রীকে প্রচন্ড ভালবাসে। দ্বিতীয় কাউকে ভালবাসার প্রশ্নই উঠে না।

আবিদা স্তব্ধ হয়ে আছে৷ কি বলবে আর। অনেকক্ষণ চুপচাপ বসে থেকে আবিদা বলে উঠে,

~ বাবা আমি চেষ্টা করবো। আমি চেষ্টা করতে চাই। ওনার মতো একজন মানুষের স্ত্রী হওয়া ভাগ্যের ব্যাপার। আমি ওনার স্ত্রী হয়েই ছাড়বো দেখো। শুধু তোমরা একটু সাপোর্ট দিও আর কিছু চাইনা।

~ আমরা দুজন তো সবসময়ই তোর পাশে আছি। দেখ ছেলেটা রাজি হয় কিনা। আমারতো খুব ভালো লেগেছে ছেলেটাকে। কি অমায়িক আচরণ। আহ! এরকম একটা জামাই আমাদের বাড়ির হলে সবার জন্য ভালো।

– হুম ঠিক বলেছো আবিদার মা। আবিদা যা দোয়া করে দিলাম মা তোকে। জিতে আসবি।

~ থ্যাঙ্কিউ বাবা।

পরদিন সাদমানের বাসায়,

(কলিং বেলের শব্দ)

সাদমানের মা দরজা খুলে তাকিয়ে দেখে আবিদা। কিন্তু সে আবিদাকে চিনতে পারেনি। তাই তিনি বললেন,

~ কে তুমি মা? কি দরকার?

~ আন্টি আমি আবিদা। গতকাল আমার বাবা-মা এসেছিল। ভিতরে আসতে পারি?

~ ওমা তাই! হ্যাঁ আসো আসো।

আবিদা ভিতরে আসে। সাদমানের মা আবিদাকে নিয়ে সোফায় বসে। বসে তিনি আবিদাকে ধরে ভালো করে দেখে বলে,

~ ইসস, তুমি তো অনেক সুন্দরী। একদম একটা পরীর মতো। আমার নাতনির মতো তুমি। মাশাল্লাহ।

~ কি যে বলেন না আন্টি। আঙ্কেল বাসায় নেই?

~ তোমার আঙ্কেল তো বেঁচে নেই। সাদমান আমার একমাত্র ছেলে। ওই সব আমার৷ ও আর ওর মেয়ে ছাড়া আমাদের আর কেউ নেই।

~ কে বলেছে আমিও আছি। আচ্ছা আন্টি না মা বলে ডাকি আপনাকে?

সাদমানের মা অনেক খুশী হন। তিনি আবিদার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলেন,

~ ডাকো মা ডাকো। কোন সমস্যা নেই।

~ উনি কি বাসায়?

~ না অফিসে গেছে ও। খুব পরিশ্রম করে ছেলেটা।

~ আচ্ছা উনিকি আমাকে মেনে নিবেন না মা? আমি যে ওনাকে অনেক ভালবাসি অনেক পছন্দ করি। ওনার কুরআন তিলোয়াত না শুনলে আমার দিন ভালো যায়না।

~ মা, সত্যি বলতে ছেলেটা আমার অনেক শক্ত। ও রুমিকে প্রচন্ড ভালবাসতো। এখনো বাসে। রুমি ছাড়া ও মনে হয়না আর কাউকে মেনে নিবে। আমি হাজার বার চেষ্টা করেছি আমার নাতনির জন্য একটা মা আনার। কিন্তু ছেলেটা কোনভাবেই মানে নি। তাই এখন হাল ছেড়ে দিয়েছি। ও মনে হয়না দ্বিতীয় বার আর বিয়ে করবে।

আবিদা ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে। চারদিক কেমন শূন্য হয়ে আসছে। কোন উপায় কি নেই? আবিদা মাকে অসহায় ভাবে প্রশ্ন করে,

~ মা কোন উপায় কি নেই তার মনে আমার জন্য একটু জায়গা করার? বলুন না প্লিজ।

সাদমানের মা আবিদার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে উজ্জীবিত হয়ে বলে,

~ উপায় একটা আছে।

আবিদা অনেক খুশী হয়ে বলে,

~ কি মা?

~ সাদমানের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমার নাতনি। তুমি যদি ওর বন্ধু ওর প্রিয় হতে পারো তাহলেই হয়তো আমার ছেলেটার জীবনে জায়গা করে নিতে পারবে।

~ মা আমি তাহলে তাই করবো। লাগলে আমি কখনো মা হবো না। ওনার মেয়েই হবে আমার মেয়ে। আমার আপন মেয়ে৷ তাও ওনাকে আমার চাই।

~ যাক। তাহলে আমার ছেলেটার একাকিত্বও যাবে আর নাতনিটাও এত্তো সুন্দরী একটা মা পাবে।

~ মা ওনার মেয়ের নাম কি?

~ “জান্নাত” ওর বাবাই রেখেছে।

~ ও কই? জান্নাতের সাথে একটু দেখা করি।

~ ওতো এখন ঘুমাচ্ছে। আসো ওকে দেখবে। একদম পরীর মতো আমার জান্নাত মামনীটা।

সাদমানের মা আবিদাকে নিয়ে জান্নাতের রুমে যায়। গিয়ে তিনি বলেন,

~ ওই যে ঘুমিয়ে আছে আমাদের জান্নাত।

 আবিদা আস্তে আস্তে করে জান্নাতের কাছে যায়৷ আবিদা জান্নাতকে দেখে স্তব্ধ। এ স্তব্ধতা মুগ্ধতার। জান্নাত অসম্ভব সুন্দর একটা মেয়ে। আবিদা ওর জীবনে এরকম অসম্ভব সুন্দর বাচ্চা মেয়ে কখনো দেখেনি। ঘন কালো চুল, বড় বড় পাপড়ি, দুধের মতো গায়ের রং। এ যেন সত্যিই জান্নাত৷ আবিদা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। ওর চোখে অজান্তেই পানি এসে গেছে৷ প্রচন্ড মায়া হচ্ছে জান্নাতকে দেখে। এটুকু মেয়ে মা ছাড়া ৫ টা বছর পার করেছে। আবিদা কাঁদতে কাঁদতে বলে,

~ মামনি তোমার আম্মু চলে এসেছে। আজ থেকে আমরা মা আর মেয়ে মিলে অনেক মজা করবো। আমাদের কেউ আলাদা করতে পারবে না। কেউ না। আল্লাহ আমাকে শুধু তোমার জন্য পাঠিয়েছেন। জান্নাতের পরী তুমি। আমার জান্নাত।

~ আসলেই এই দুধের শিশুটার একটা মায়ের দরকার ছিল রে। আবিদা মা তোকে ওর মা হতেই হবে।

~ মা আমি হবো। ও জান্নাতের টুকরা একটা। দেখেন কি অপরূপ সুন্দরী ও। আমার খুব কান্না পাচ্ছে ওকে দেখে। আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। কোথাও না।

~ হ্যাঁ মা যাস না।

এরপর সকাল পেড়িয়ে দুপুর, দুপুর পেড়িয়ে বিকেল আর বিকেল পেড়িয়ে সন্ধ্যা আসে। সাদমানের আসার সময় হয়েছে। কলিং বেল বাজতেই সাদমানের মা দরজা খুলে দেয়। সাদমান মাকে সালাম দিয়ে সোজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মায়ের কাছ থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছে। ও বেকুল হয়ে আছে জান্নাতকে দেখার জন্য।

– জান্নাত কেমন আছে মা? ও তোমার সাথে নেই কেন? ঘুমাচ্ছে?

~ না খোকা, ও ওর মায়ের সাথে খেলা করছে। যা দেখে আয়। মাকে পেয়ে কতো খুশী জান্নাত।

সাদমান আকাশ থেকে পড়ার মতো অবস্থা। দ্রুত জান্নাতের রুমের কাছে যেতেই জান্নাতের মিষ্টি মধুর খিলখিল হাসির শব্দ সাদমান শুনতে পায়। সাদমান দ্রুত রুমে ঢুকে দেখে আবিদা। সাদমান বাকরুদ্ধ! ও দেখছে জান্নাতের চোখেমুখে উজ্জ্বলতায় ভরা। মেয়েটা যেন সত্যিই মাকে খুঁজে পেয়েছে। আবিদা সাদমানকে দেখে বলে,

~ কি এসেছেন? কেমন আছেন?

সাদমান যথারীতি অন্যদিকে ফিরে তাকায় আর বলে,

– আপনি এখানে?

~ আমি এখানে থাকবো নাতো কে থাকবে? আমিতো জান্নাতের মা। জান্নাত আমার মেয়ে৷ আমার পরী মেয়ে। (জান্নাতকে বুকে জড়িয়ে ধরে বলল)

– এসব কি বলছেন? জান্নাত শুধু আমার আর রুমির মেয়ে। আপনার কেন হতে যাবে।

বলেই জান্নাতকে কোলে তুলে নেয় সাদমান। জান্নাত বাবার কোলে উঠে বলে,

~ আব্বু আমি আম্মুর কাতে যাবো। আমার আম্মু আত্তে৷ আম্মু অনেক ভালো। আম্মুর তাতে খেলবো। নিচে নামাও।

সাদমান অবাক। মেয়েকে নিচে নামিয়ে দেয়। মেয়ে সুন্দর গিয়ে আবিদাকে জড়িয়ে ধরে। আবিদাও জান্নাতকে বুকে জড়িয়ে ধরে। আর সাদমানের দিয়ে তাকিয়ে হাসে আর বলে,

~ এই দুধের শিশুটার মায়ের প্রয়োজন। মায়ের ভালবাসা, আদর, স্নেহের প্রয়োজন। ওকে এ থেকে আলাদা করবেন না। আর কান খুলে শুনে রাখুন ও আমারও মেয়ে আজ থেকে। আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আর জান্নাতকেও আমি কখনো ছাড়বো না৷ এখন আপনি ভাবুন, জান্নাতকে কষ্ট দিবেন নাকি আমাকে বিয়ে করবেন?

সাদমান কি করবে? কি বলবে কিছুই বুঝতে পারছে না। সাদমান বলে উঠে,

– জান্নাত মা এদিকে আসো। উনি তোমার আম্মু না। আব্বুর কাছে আসো মা। আব্বুকে আদর দেও।

~ না এতা আমাল আম্মু। আম্মুর সাতে খেলবো তুমি যাওতো।

সাদমান বিশ্বাস করতে পারছে না। কিন্তু ও এও বুঝতে পারছে যে সারাদিন একা থাকা মেয়েটা আবিদাকে পেয়ে অনেক খুশী। আবিদা জান্নাতের সাথে খেলা করছে মজা করছে। জান্নাত খিলখিল করে হাসছে। সাদমান নিরাশ হয়ে বাইরে ড্রয়িং রুমে এসে সোফায় বসে৷ সাদমানের মা একগ্লাস পানি ওর হাতে দিয়ে ওর সামনে এসে বসে বলে,

~ আবিদা সত্যি জান্নাতের মায়ের যোগ্য বাবা। জান্নাতকে মা হারা করিস না। মেয়েটা মাকে পেয়ে অনেক খুশী। মন থেকে শোনে দেখ কি সুন্দর খিলখিল করে হাসছে৷ জান্নাতকে কখনো এতো হাসিখুশি দেখিনি। সাদমান আর জিদ করিস না বাবা। মেয়েটাকে একটু মায়ের আদর ভালবাসা দে। নাহলে মেয়েটা বড় হয়ে অন্যরকম হয়ে যাবে। এবার সাদমান বলে,

– মা বিষয়টা আমার। আমি রুমিকে ভালবাসি। ওকে ছাড়া আমি কীভাবে অন্য একটা মেয়েকে মেনে নিব তাকে কীভাবে ভালবাসবো? সংসারটা সুখের হবে বলো? আবিদা কি শুধু জান্নাতকে নিয়ে খুশী হবে যদি স্বামীর ভালবাসা না পায়? আমিতো পারবোনা রুমি ছাড়া অন্যকাউকে মেনে নিতে। পারবো না মা।

~ দেখ বাবা আমি শুধু একটা কথা বলবো, রুমি কখনো চাবে না জান্নাত মা ছাড়া বড় হোক। বাকিটা তুই বুঝিস ভালো। আমি খাবার দিচ্ছি আয় খাবি।

– জান্নাত খাবে না?

~ আবিদা খাইয়েছে। মেয়েটা আজ খাওয়া নিয়ে একটুও কান্নাকাটি করেনি। পেট ভরে খেয়েছে ওর মায়ের হাতে৷ দাদির হাতে খেয়ে মেয়েটা এতোদিন শান্তি পায়নি। আজ শান্তি মতো খেয়েছে। তুইও আয় মায়ের হাতের খাবার খাবি।

– হুম।

এরপর সাদমান খেয়ে একটু বিশ্রাম নেয়। তারপর এশার নামাজ পড়তে চলে যায়। আসার সময় সিঁড়িতে আবিদার সাথে দেখা হয়। সাদমান অন্যদিকে তাকিয়ে আছে। আবিদা জোর গলায় বলে,

~ জান্নাত আমারও মেয়ে। ওকে আমি কখনো আমার থেকে আলাদা করবো না। আর কাউকে করতেও দিব না। আসি।

সাদমান অবাক হয়ে যায় আবিদার কথা শুনে। ও ভেবেই পাচ্ছে না এসব কি হছে৷ কিন্তু ওর বিরক্ত লাগছে খুব। সাদমান জান্নাত আর রুমির মাঝে আর কাউকে আনতে চায়না৷ রুমি সবসময় ওর মনে ভিতরে থাকে। রুমি ছাড়া ও কাউকে মেনে নিতে পারবে না। কিন্তু জান্নাতের কথা ভাবলে সাদমান দুর্বল হয়ে যায়। ওর চিন্তা শক্তি লোপ পায়৷ এভাবে আরো ছয়দিন চলে যায়৷ জান্নাত এখন আবিদাকে আম্মুই বলে ডাকে৷ সারাদিন আম্মু আর আম্মু। সাদমানের চেয়ে পরী জান্নাত এখন তার আম্মুকেই বেশি ভালবাসে৷ সাদমান কেন জানি মানতে পারছে না। ও খুব বিরক্ত হয়ে উঠেছে৷ আর পারছেই না। তাই,

– এই যে শোনেন আপনার সাথে আমার কিছু কথা আছে। (অন্যদিকে ফিরে)

আবিদা জান্নাতকে ঘুম পড়িয়ে দিয়ে চলেই যাচ্ছিলো ওমনি সাদমান ওকে ডাক দিল। আবিদাতো বেজায় খুশী। ও ভাবছে সাদমান বোধহয় এবার ওকে মেনে নিবে। আবিদা খুশি হয়ে বলে,

~ জ্বি জ্বি বলুন।

– আপনি কাল থেকে আর আমার বাসায় আসবেন না দয়া করে। জান্নাতের মা শুধু রুমি আর কেউ না। আপনি রুমির জায়গা কখনো নিতে পারবেন না। আপনাকে আমি আর আমার বাসায় দেখতে চাই না। আর কখনো আসবেন না৷ আর যদি আসেন আমি এ বাসা ছেড়ে দিবো।

এ কথা শুনে আবিদা আর নিজেকে ধরে রাখতে পারে না। কান্নায় ভেঙে পড়ে। সাদমানের মাও পিছনে দাঁড়িয়ে সব শোনে। আবিদা কাঁদতে কাঁদতে বলে,

~ ঠিক আছে৷ আর কখনো আপনি আমাকে দেখতে পাবেন না। চলে যাচ্ছি।

বলেই কাঁদতে কাঁদতে চলে গেল আবিদা।

.

.

.

চলবে…………







Writer:- আবির খান

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner