![]() |
Bangla Poetry |
আজ বিশ্ব "মা" দিবস উপলক্ষে আমার "মা"সহ বিশ্বের সকল শ্রদ্ধেয় "মা"দের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা ও অফুরন্ত শ্রদ্ধা.........
"মা" যে আমার
-----সাইফ ফরহাদী
"মা" যে আমার পূূর্ণিমা চাঁদ
"মা" যে চোখের মণি ,
"মা" যে আমার এ পৃথিবীর
সকল সুখের খনি ।
নিজের কষ্ট চেপে ফোটান
ছেলের মুখে হাসি ,
ছেলের সুখের জন্যে সহেন
কষ্ট রাশি রাশি ।
কেউ না বুঝুক ক্ষুধার কথা
বুঝতে পারেন "মা" ,
মুখটা দেখে বুঝেন ছেলের
দুঃখের কালিমা ।
মায়ের পায়ের নিচে বেহেশত
সুখের আবাসন ,
মাকে সুস্থ রেখো, আল্লাহ্ !
সারাটি জীবন ।
"মা" যে আমার প্রিয় ,
আল্লাহ্ তা'য়ালা মাকে আমার
নেক হায়াতটা দিও ।
========
