> এলিসা পর্ব ১ | সত্য ঘটনা অবলম্বনে ভূতের গল্প | ভূতের গল্প | জিনের গল্প | রহস্যময় ভূতের গল্প | Bangla Ghost Story | Bhoot | Ghost Story
-->

এলিসা পর্ব ১ | সত্য ঘটনা অবলম্বনে ভূতের গল্প | ভূতের গল্প | জিনের গল্প | রহস্যময় ভূতের গল্প | Bangla Ghost Story | Bhoot | Ghost Story

যে মেয়েটিকে নিয়ে কাহিনী তার নাম হলো এলিছা ল্যাম।ঘটনাটি ২০১৩ সালের।১৯ শে ফ্রেব্রুয়ারীতে এই ঘটনাটি ঘটে....
যখন কেলিফোর্নিয়ায় সিসিল নামের একটি হোটেলে একজন গেস্ট অভিযোগ জানায় যে তার থাকার রুমের ওয়াশরুমের ব্যবহিত জল অস্বাভাবিক ভাবে বদলে যাচ্ছে এবং প্রচন্ড দুর্গন্ধও বের হচ্ছে....

এরপর হোটেলের কর্মচারীরা হোটেলের ছাদের থাকা জলের ট্যাংঙ্ক গুলোকেও পরীক্ষা করতে শুরু করে।তখন কর্মচারীরা জলের ট্যাংঙ্কগুলোর উপরে থাকা ডাকা খুলে ফেলে.. তখন তারা দেখে একটি মেয়ের উলঙ্গ পচা গলা দেহ।এই দৃশ্য দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়..

কিন্তু যখন খোজ করা হয় যে এই মৃত দেহটি কার তখম জানতে পারা যায় যে ঐ হোটেলে একটি কানাডিয়ান মহিলা ছিলেন....এই মৃতদেহটি ঐ মহিলার। ঐ মহিলাটির নাম ছিলো এলিছা ল্যাম.... যে ঐ শহরে পড়াশুনা করার জন্য এসেছিলো। যাকে ২৬ জানুয়ারী ২০১৩ সালে হোটেলটির একটি রুম ভাড়া দেওয়া হয়।যেখানে আরো দুইজন ঐ মহিলার সাথে রুমে ছিলো....

কিন্তু এলিছা রুম ভাড়া নেওয়ার ২ দিন পর ঐ ২ জন হোটল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে.. তারা বলে এলিছার ব্যবহার স্বাভাবিক নয় এবং তারা আরো বলে তারা এলিছার সাথে থাকতে পারবে না...

পরে হোটেল কর্তৃপক্ষ এলিছাকে অন্য একটা রুমে থাকার ব্যবস্হা করে দেয়....এলিছা ল্যাম প্রতিদিন তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো.. এবং সারাদিন সে কি কি  করছে সেগুলোও তার বাবা মাকে জানাতো। এইরকমই এলিছা তার মা বাবাকে ফোন করে জানায়...তারপরের দিন সে সান্টা ক্লস বেরাতে যাবে। যখন সে আবার হোটেলে ফিরবে তখন তার মার কাছে সান্টা ক্লস কি কি দেখলো সে বিষয়ে বলবে....

কিন্তু.. এর কিছু সময় পর থেকেই এলিছার ফোন বন্ধ হয়ে যায়।সন্ধ্যার পর থেকে হোটেলের কেউই আর এলিছাকে দেখে নি..অন্যদিকে এলিছার ফোন বন্ধ থাকায় এলিছার বাবা মা টেনশনে পরে যান এবং ২ রা ফ্রেব্রুয়ারীতে পুলিশকে জানান তাদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে।তাকে ফোনে কোথাও পাওয়া যাচ্ছে না.....

তারপর পুলিশ সিসিল নামের ঐ হোটেলে যান। সেখানে যাওয়ার পর পুলিশ হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসা করে এবং জানতে পারে হোটেলের কর্মচারীরা এলিছাকে ৩১ জানুয়ারী সর্বশেষ দেখেছিলো...উনারা ভেবেছিলো এলিসা কাউকে কিছু না বলেই হোটেল থেকে চলে গেছিলো।তাই তারা এই ব্যপারটাকে গুরুত্ব দেয় নি তাই তারা এই কারনেই তারা এলিসার কোনো খোজো নেয় নি.....

এরপর পুলিশ ঐ হোটেলে থাকা সমস্ত সি সি ক্যামেরা দেখতে থাকে.. তারপর তারা ৩১ শে জানুয়ারী একটা সি সি টিবি ফোটেজ দেখতে পায় সেখানে এলিছাকে শেষ বারের মতো দেখা গিয়েছিলো...এটা ছিলো পৃথিবীর ভয়ংঙ্কর একটি সি সি টিভি ফোটেজ।এটি দেখার পর মানুষের মনের মাঝে প্রশ্ন জাগবে কিভাবে ঘটছে এগুলো??.....

এই সি সি টিভি ফোটেজ ভাল করে লক্ষ করলে দেখা যায় এলিছা কিছু অস্বাভাবিক আচরন করছে..সি সি টিভি ফোটেজে দেখা যাচ্ছিলো  এলিসা লিফটে ডুকার সাথে সাথে সে সমস্ত সুইচ টিপে দেয়... যেনো এলিছা ঐ হোটেলের সমস্ত ফ্লোরে যেতে চায়.. এর কিছুক্ষণ পর এলিছা ঐ লিফট থেকে অদ্ভুদভাবে দেখতে শুরু করে....






চলবে...







Writer:- Unknown 
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner