> আগন্তুকের আসক্তি পর্ব ১, ৩
-->

আগন্তুকের আসক্তি পর্ব ১, ৩

মাত্র ১৬ বছর বয়সী একজন মেয়েকে বিয়ে করছেন লজ্জা করছেনা আপনার?দেশে আইন বলেও একটা কথা আছে।তাছাড়া আপনার বাবা মা কই?বিয়ের সাক্ষি হিসেবে আমার তাদের চাই।আপনার রাস্তার দুই, চারজন বন্ধুকে দিয়ে আমি সন্তুষ্ট নই।

তেজীয়ান মেয়েটির এমন চটপটে কথায় চমকে তাকায় আশেপাশের মানুষজন।সহসা বিকট শব্দে ঠাসস করে মেয়েটির গালে একটি চড় পড়ে।ডান গালটায় হাত দিয়ে রক্তলাল চোখে আবার ঘুরে তাকায় মেয়েটি।মেয়েটির নাম ইতিকা।
গালের অসহ্য ব্যাথায় মনে হচ্ছে ডান গালটি নিমিষেই খসে পড়বে তার।ইতিকার চোখের চাহনী দেখে চড় দেওয়া মহিলাটি ক্রুদ্ধ স্বরে বলে,

- ওই মাইয়া এমনে তাকাইয়া কি দেহস?বিয়া হইবো মানে,আইজকাই হইবো।

ইতিকা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো মহিলাটির দিকে।হঠাৎ হাতে টান পড়ায় নিজের ভার সামলাতে না পেরে মেঝেতে ধপাস করে বসে যায়।ক্রুদ্ধ হয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখে পড়ে ধপধপে সাদা পাঞ্জাবি পরা ছেলেটিকে।একবার নিজের হাত আরেকবার ছেলেটির হাতের দিকে তাকিয়ে হাত ঝাকরা দিতে থাকে সে।কিন্তু না ছেলেটি হাত ছাড়ছেনা।তাকে দেখে মনে হচ্ছে তার কোন হেলদোল নেই।ইতিকা আবারো রাগ দেখিয়ে উঠে যেতে নেয়, তৎক্ষণাৎ আবারো হাতে টান লাগে।দুহাত ঝাকরা দিয়ে পাশে তাকাতেই কানে আসে গমগম সুরে বলতে থাকা ছেলেটির কথা,

- আপনার ফুফু যে চড়'টা দিয়েছে সেই চড়টা আমি আবার আপনার বাম গালে রিপিট করবো ।যদি নিজের হবু বরের হাতে চড় না খেতে চান তবে চুপচাপ আমার পাশে বসুন।

নিজের হবু বর 'ইনানের' মুখে এমনটা শুনে রাগ আরো দিগুন বেড়ে গেলো ইতিকার।কিন্তু তা প্রকাশ করার আগেই কাজি বিয়ে পড়ানো শুরু করে।ইনান এখনো তার হবু স্ত্রীর হাত ধরে আছে শক্ত করে যেন ছেড়ে দিলেই কিশোরী একছুটে পালিয়ে যাবে।কাজী কবুল বলতে বলায় ঠোঁট কামড়ে কেঁদে দেয় মেয়েটি।দুপাশে মাথা নাড়িয়ে না করতে থাকে সে বিয়েটি করবে না।কিন্তু কার কথা কে শোনে এক মিনিট অপেক্ষা করাতেই ইতিকার ফুফু আবারো তেড়ে এসে তার চুলের মুঠি চেপে ধরে।নির্দোষ মেয়েটির এমন অত্যাচার দেখে ইনানের বন্ধু সুফিয়া ছুটে এসে ইতিকাকে জড়িয়ে ধরে।সেই মূহুর্তেও ইনান ইতিকার হাত ছাড়েনি।বরং শক্ত করে ধরে আছে।

সুফিয়া রাগী মুখ করে ইনানের দিকে একবার তাকায়।ইনানের তাতেও হেলদোল নেই বরং সে কাজীকে তাড়া করে বিয়ে পড়ানোর জন্য।

সুফিয়া মেয়েটির মাথায় হাত বুলিয়ে কবুল বলার জন্য তোষামোদ করতে থাকে।কিন্তু দৈর্য্যহীন ইনান ক্রুদ্ধ স্বরে ইতিকাকে বলে, 

- এই যে আপনার সমস্যা কি?একটা কবুল বলতে ত্রিশ মিনিট পার করালেন।আমার সময় এতটাই সস্তা নাকি?আজ এখানে এই মূহুর্তে  বিয়ে হবে, না হয় সবার গর্দান যাবে অলীদ দ্রুত রামদা নিয়ে আয়।

ইনানের কথায় কেঁপে উঠে অলীদ।দরজা দিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই কানে আসে দীর্ঘ প্রতিক্ষার সেই শব্দ " কবুল "
__

ঘুটঘুটে অন্ধকার গ্রামের রাস্তায় হাটু মুড়ে বসে আছে অলীদ।মাইক্রোর সিটে গা এলিয়ে বসেছে সুফিয়া; তারা নিজেদের মাঝে কথা বলায় ব্যস্ত। এমন সময় সেখানে এগিয়ে আসে ইনান।তখনি একছুটে তার দিকে এগিয়ে আসে অলীদ।

- শালা তোর মাথায় কি ঘুরছে?দিন দিন সব বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি?একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিস।এখনো ১৮ বছর হয়নি তার।
- তো?

ইনানের ঘাড় ত্যাড়া জবাবে সুফিয়া বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে।এবং ইনানকে উদ্দেশ্য করে বলে,

- দোস্ত আমি মানলাম এটা অজপাড়াগাঁ।এখানে ১৫/১৬ বছরে আহরহ মেয়েদের বিয়ে হচ্ছে কিন্তু আমাদের শহরের কথা ভাব।একবার মেয়েটাকে নিয়ে গেলে পুলিশ কেসেও ফেঁসে যেতে পারিস।তাছাড়া আঙ্কেল আন্টি কিছুতেই এই বিয়ে মানবে না।

- তো?এত চাপ নিচ্ছিস কেন?আমি যে বিয়ে করেছি বাবা মা না জানলেও মামু ঠিকি জানে।

ইনানের কথায় তেতে উঠলো অলীদ,
- আল্লাহর কসম আঙ্কেল ঠিকি বলে তোর মামু তোর মাথাটা চিবিয়ে খাচ্ছে।না হলে এই মেয়েকে বিয়ের জন্য অনুমতি তিনি কি করে দেয়?

- সেটা তোকে না জানলেও হবে।সুফু(সুফিয়া) যা গিয়ে দেখ আমার বউটার বিদায় পর্ব শেষ কিনা।আমাদের হাতে সময় নেই অলরেডি রাত একটা বেজে গেছে।

সুফিয়া সোজা হেটে ইনানের বাড়ির উদ্দেশ্য যেতে থাকে।তার মাথাটা ঘুরছে তার বন্ধু এমন বুঝদার ছেলে কিনা মাত্র ১৬ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করছে ভাবতেই রাগগুলো মাথা ফেটে বেরিয়ে আসছে।
.

বিদায়ের ক্ষণে কারো চোখে জল নেই।সবাই স্বাভাবিক।ইতিকা মূর্তির মতো দাঁড়িয়ে আছে পরনে তার লাল বেনারসি।শুধু তাকে জড়িয়ে ধরে কাদঁছে তার সমবয়সী ফুফাতো বোন মিহি।নিস্তব্দতা ঘুচে দিচ্ছে মেয়েটির কান্না।পরক্ষণে ইতিকার ফুফু এসে মেয়েটির মুখ চেপে ধরে কেননা নিরিবিলি স্তব্দ পরিবেশে সবার হয়তো সন্দেহ হবে আজ ইতিকার বিয়ে।গ্রামের আশেপাশের সবাই এত দল বাধানো মানুষজন দেখে সন্দেহ করলেও ইতিকার ফুফা 'আকবর' বলেছেন  এরা শহর থেকে এসেছে তার পরিচিত লোকজন।কিন্তু বাড়ির দুই / তিনটে পরিবার ছাড়া কেউ জানেনা আজ ইতিকার বিয়ে।আর সেই দুই/তিন পরিবারের মুখ টাকা দিয়ে বন্ধ করেছে ইনান।

শেষ মূহুর্তে ইতকাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে দেয় তার ফুফি ফরিদা।কিন্তু মেয়েটির চোখে জল নেই,নেই কোন বিদায়ের ক্ষণের কষ্ট।চোখে মুখে হতাশার ছাপ।ফরিদার কান্নার শব্দ কমে আসতেই ইতিকা তার কানে ফিসফিস করে বলে, 

- ওয়াসিম আসবে ফুফি দেখে নিও।ওয়াসিম তোমাদের ছাড়বেনা।ওয়াসিমের ভালোবাসা মিথ্যা নয়।
__

নিরিবিলি রাস্তা মাড়িয়ে রাত প্রায় চারটার সময় ইনানের গাড়িটি ঢুকলো বারো তলা বিশিষ্ট একটি ফ্লাট বাড়িতে।নয় তলার ফ্লাট টিতে উঠে সুফিয়া ইতিকাকে নিয়ে দরজা খুলে ঘরের ভেতরে ডুকতে নিলেই ইতিকার হাত টেনে পিছিয়ে আনে ইনান।তখনি তীক্ষ্ণ দৃষ্টিতে ইনানের দিকে ইতিকা তাকালে ইনান তাকে উপেক্ষা করে সুফিয়াকে উদ্দেশ্য করে বলে,

- সুফু  তুই আগে ঘরে যা।তারপর বরন কর।
- এই সময় বরন ডালা কোথায় পাবো আমি?
- ভেতরে সব ব্যবস্থা করা আছে তুই গিয়ে দেখ।

অলীদ পেছন থেকে ইনানের কথায় ঠোঁট বাঁকায়।তার ধারনা ছিল না ইনান এত অল্প সময়ে এত কিছুর ব্যবস্থা করেছে।

 বরন শেষে ঘরে ঢুকে সবাই।সুফিয়া এবং অলীদ অবাক হয়ে তাকিয়ে আছে চারিদিকে।পুরো ঘরটা আর্টিফিশিয়াল ফুল এবং ছোট-ছোট ফেইরি লাইটে সাজানো।অথচ এই বাড়ি থেকে তারা সকাল দশটার পর বেরিয়েছে তখনো এমন কিছু ছিল না।'তার মানে ইতিকাকে বিয়ে করার বিষয়টা কি ইনানের আগের প্লানিং ছিল?আর ভাবতে পারলো না অলীদ চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে।

ইনান সুফিয়াকে ইশারা করে ইতিকাকে তার রুমে নিয়ে যাওয়ার জন্য।সুফিয়া ইনানের রুমে ডুকতেই যেন আসমান থেকে ধপাস করে পড়ে।রুমটা ছোট ছোট ক্যান্ডেল, প্রদীপ দিয়ে সাজানো তার মাঝে কিছু ফুল।
ইতিকাকে বিছানায় বসিয়ে সুফিয়া চলে যেতে নিলেই তার হাত টেনে ধরে ইতিকা।

- আপু?
- হ্যা বলো।
- আ..আমি, আমি এখানে থাকবো না।লোকটাকে আমি চিনিনা জানিনা হুট করে জোর করে বিয়ে হয়ে গেলো আর তুলে নিয়ে আসলো।আমি মানতে পারছিনা।
- তুমি নিজেকে মানিয়ে নাও ইতিকা।ইনানের মাথায় কি ঘুরছে তা আমার বোধগম্য নয়।তার থেকে ভালো কি হচ্ছে দেখে যাও।

সুফিয়া ইতিকাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়।

দরজার বাইরে অলীদের সাথে তর্কে জড়িয়ে আছে ইনান।তখনি সুফিয়া এসে ইনানের পাঞ্জাবি আঁকড়ে ধরে,
- সমস্যা কি তোর ইনান?

- আমার কি সমস্যা হবে?

- মেয়েটার জন্য দেখছি বাসরো রেডি করে রেখেছিস তার মানে তোর এইসব আগে থেকে প্লানিং ছিল।অথচ আমাদের বলেছিস তুই মেয়েটাকে জাস্ট আজ দেখেছিস আর আজকেই বিয়ে করবি।কিন্তু তোর হাবভাব চাহনীতে অন্যকিছু প্রকাশ পাচ্ছে।

ইনান একটানে নিজের পাঞ্জাবি সুফিয়ার হাত থেকে ছাড়িয়ে নেয়।শান্ত সুরে নির্ভীয় ভাবে বলে,

- হ্যা একমাস ধরে আমি সবকিছু প্লানিং করেছি।সুযোগ্য সময় পেয়েছি আর বিয়ে করে এনেছি সাক্ষি হিসেবে তোরা ছিলি।
- তার মানে?
- কিছু না।যা তোরা ঘুমা।অলীদ তুই তোর রুমে যা আর সুফু তোর জন্য ডানের ঘর রাখা আছে।

ইনান পাঞ্জাবি ঠিক করতে করতে রুমের দরজা খুলে তখনি কানে আসে তেজীয়ান সুফিয়ার কন্ঠ।

- খবরদার মেয়েটার সাথে কিছু করবি না।

- আমার যা ইচ্ছে আমি করবো আর সবটা কি তোকে বলে করবো? 

ইনান রুমে ঢুকে যায়।ঠাসস করে দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই আকস্মিক তার বুকে গরম উত্তপ্ত কিছু আবিষ্কার করে।ভালোভাবে পরখ করতে বুঝতে পারে ইতিকা তার দিকে জলন্ত মোম ছুড়ে মেরেছে আর সেই গলন্ত মোম চুইয়ে চুইয়ে কিছুটা তার বুকে লেগেছে।এক চিলতে মৃদ্যু আগুন সহসা তার চামড়া ভেদ করে যেন মাংসে পতিত হচ্ছে।হঠাৎ অসহ্য যন্ত্রণায় চোখটা বন্ধ করে আবার খুলে নেয়।তৎক্ষণাৎ আরেকটি মোম ছুড়ে মারলে ইনান তা ধরে নেয় এবং অন্য হাত দিয়ে ইতিকাকে পেছন থেকে মুছড়ে ধরে।

- এই মেয়ে সমস্যা কি আপনার?হঠাৎ আমার কাছে বাঘিনী রূপে আসলেন কেন?বাঘিনীর ত্যাজ আমি দুই সেকেন্ডে মাটিতে মিশিয়ে দিতে পারি তার ধারণা আপনার নেই।
- আমার প্রয়োজন নেই চোর ছ্যাঁচড়ের সম্পর্কে জানার।
- কাকে চোর ছ্যাঁচড় বলছেন আপনি?
- আপনি ছাড়া এই ঘরে আর কেউ তো নেই!তুচ্ছ মানব।

- আটাশ জন রক্ষক নিয়ে চারটি মাইক্রবাস শান বাজিয়ে আপনার পরিবারকে একপ্রকার অবশ করে বিয়ে করে এনেছি আমাকে কি সামান্য মনে হয় আপনার?এতকিছু হয়ে গেলো অথচ না আপনার পাড়া-প্রতিবেশি সেখানে উপস্থিত  আর না কেউ কিছু বলার সাহস পেয়েছে।আমাকে সহজ ভাববেন না আপনি।

ইনানের প্রত্যুত্তরে ইতিকার অবাক হয়।সত্যিত অজপাড়াগাঁ গ্রামটিতে সামান্য দু'চার জন মেহমান আসলে একঘরের লোক এসে অন্য ঘরে উঁকিঝুঁকি দেয় কিন্তু বিয়ের ভরা মজলিশে কেউ কিচ্ছুটি জানলো না।কে উনি?

ইতিকার ভাবুক মুখটা দেখে তার চিবুক তুলে ধরে ইনান।কানের সামনে মুখটা নিয়ে ফিসফিস করে বলে,
- ভাগ্য বদল শুনেছো কখনো?আজকের পর তোমার ভাগ্য বদল হবে।হয় সূচনা না হয় বিষাক্ত উপসংহার।

ইনান ইতিকাকে ছেড়ে আয়নার সামনে দাঁড়ায়।তখনি আয়নায় সেই কিশোরীর প্রতিবিম্ব অগোচর করে ইনান।মেয়েটি হাসছে অদ্ভুত ভঙ্গিতে।ইতিকা হাসতে হাসতে ইনানকে উদ্দেশ্য করে বলে,

- ঘটনা তো উল্টাও হতে পারে, যদি আপনার ভাগ্যের পরিবর্তন হয়?আমার যা চাই তা কিন্তু আমি নিয়েই ছাড়ি কিন্তু আপনি আমার পূর্ণতাতে বাঁধা দিয়েছেন তাই আপনার প্রাণ বিনাশ করে হলেও আমি আমার পূর্ণতা করে ছাড়বো।

ইতিকার কথায় খিটমিট করে হাসে ইনান।আয়নার দিকে তাকিয়ে ইতিকার চোখে চোখ রেখে কোমড়ে হাত গুজে বলে,

- তবে তাই হোক!



দুপুরের রোদ জানালার কাঁচ ভেদ করে তীর্যক ভাবে ইনানের চোখে লাগে।সহসা চোখ মুখ কুচকে আড়মোড়া কাটিয়ে উঠে বসে সে।দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সকাল সাড়ে বারোটা বাজতে দেখে আবার ধপাশ করে বিছানায় শুয়ে যায়।পাশে ফিরে তাকাতেই গুটিয়ে শুয়ে থাকা লাল শাড়ি পড়া একটি মেয়েকে দেখে ভরকে যায়।সহসা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায়।বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে-নিতে রুমের পরিবেশটা পরখ করে বুঝতে পারে, আরে মেয়েটা তার বিবাহিত স্ত্রী।গতকাল মেয়েটার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে যায়।তারপর আর মনে নেই।হয়তো ক্লান্ত শরীরে মেয়েটি দুরুক্তি না করে গুটিয়ে শুয়ে যায় ইনানের পাশে।

আয়নায় নিজেকে ভালোভাবে দেখে নেয় ইনান।গতকালের সাজ পোশাক এখনো আগের মতো আছে।রুম থেকে বের হয়ে সোজা লিভিং রুমের উদ্দেশ্য পা বাড়ায়। অলীদ আর সুফিয়া সেখানেই বসে আছে।ইনানকে আসতে দেখে অলীদ ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ।তার সন্দেহভাজন  দৃষ্টি দেখে ভ্রু কুচকায় ইনান।

- তোর সমস্যা কি, এইভাবে তাকিয়ে কি দেখছিস?
- তোর সাজপোশাক এখনো আগের মতো মানে রাতে কিছু হয়নি?
- কি হবে?
- ইয়ে আই মিন...

অলীদ কথা শেষ করার আগেই তার পিঠে কিল বসায় ইনান।
- আমাকে কি তোর পাগল মনে হয়?ভুলে যাবি না মেয়েটার আঠারো হয়নি তাছাড়া মেয়েটার ভালো মন্দ সব দায়িত্ব আমার।তাই সব দিক বিবেচনা করা একান্ত জরুরি।

ইনানের কথায় তাল মিলায় সুফিয়া।
- ঠিক বলেছিস তবে তোর পাঞ্জাবি পুড়লো কি করে?
- তেমন কিছু না।দুপুর হয়ে এসেছে তোরা তোদের পছন্দ মতো খাবার অর্ডার দে ডেলিভারি ম্যান খাওয়ার দিয়ে যাবে।
- ওকে তুই ফ্রেশ হয়ে আয়।

ইনান উপরে উঠে আবারো নিজের রুমে চলে যায়।ইতিকা এখনো ঘুমিয়ে আছে আগের মতো।ইনান আগে ফ্রেশ হয়ে এসে ইতিকার পাশে বসে।,

- এই যে শুনছেন।এই মেয়ে,এই যে। 

ইতিকার হুশ নেই।সে এখনো গভীর ঘুমে মগ্ন।সূর্যের আলো তার মুখের সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে।চেহারার মাঝে সরলতা গ্রাম্য ভাব তার মাঝে বৃদ্ধমান। কিন্তু কে বলবে এই মেয়ের ঘুম ভাঙ্গলে বাঘিনী রূপ ধারন করবে।
ইনান মেয়েটির হাত আলতো ছুয়ে দেয়।নরম তুলতুলে হাতটা নিজেও ইনানের হাত আঁকড়ে ধরে।ইনান দোটানায় পড়ে যায়।নিজের মাঝে তৈরি হয় ইতস্ত বোধ।সঙ্গে সঙ্গে সে চিটকে সরিয়ে দেয় ইতিকার হাত।আকস্মিক ঝাকরায় ঘুম ভেঙ্গে যায় ইতকার।তার সামনে ইনানকে দেখে লাফিয়ে উঠে বসে।

- আপনি?
- আমার রুমে আমি ছাড়া, এই রুমে কাউকে দেখবেন না।যাই হোক ফ্রেশ হয়ে আসুন।ব্যাগে আপনার জামা কাপড় রাখা আছে আর বিকেলের মধ্যে আপনার প্রয়োজনীয় সব চলে আসবে।

ইনান চলে যায়।ইতিকা তার দিকে এক দৃষ্টিতে তাকায় মনের ঘোর কাটলে আবার চোখ সরিয়ে নেয়।

বেশ কিছুক্ষণ পর ইতিকা ডাইনিং টেবিলের সামনে আসে।তার জন্য এতক্ষণ খাওয়ার টেবিলে অপেক্ষা করছিল সবাই।সুফিয়া ইতিকাকে টেনে ইনানের পাশে বসায়।ইনান আড় চোখে একবার মেয়েটিকে পরখ করে নেয়।আসমানি আর নীল রঙের মিশ্রণে শাড়িটিতে মেয়েটিকে অন্যরকম সৌন্দর্যে আবৃত করে রেখেছে।কোমরের নিচে চুলগুলো চুইয়ে চুইয়ে পানি পড়ছে।
সুফিয়া সবার খাবার সার্ভ করে নিজেও বসে যায়।ইতিকার দিকে তাকিয়ে তার ভ্রু-যুগল কিঞ্চিৎ কুচকে যায়।সবাই হাতে চামচ নিয়ে সহজে খাবার খাচ্ছে কিন্তু ইতিকা এইসবে অভ্যস্ত নয় তাই সবার দিকে আড় চোখে তাকিয়ে আবার নিজের প্লেটের দিকে একবার তাকাচ্ছে তার অবস্থা বুঝতে পেরে সুফিয়া স্মিথ হেসে বলে,

- ইতিকা তুমি হাত দিয়ে খাও আমিও হাত দিয়েই খাবো। 
- ঠিক আছে আপু।

মেয়েটির চোখে ভয়ের ছাপ কেটে গেছে।মুচকি হেসে নিজেও খাওয়া শুরু করে।অপর দিকে অলীদ একবার ইনান আরেকবার ইতিকার দিকে তাকাচ্ছে।তার সবকিছু গোজামিল লাগছে।ইনান বরাবরি স্টাইল,ফ্যাশন সচেতন ছেলে।তার সঙ্গে সব ওয়েস্টার্ন ড্রেস পড়া মেয়েদের চলাফেরা তার মাঝে এই গ্রাম্য মেয়েকে বিয়ে করার কারন সে খুঁজে পেলনা।

__
দুপুরের পর সুফিয়া তার নিজের বাড়ির উদ্দেশ্য বেরিয়ে যায়।সুফিয়া,অলীদ এবং ইনান তিনজনের বন্ধুত্ব একটু বেশি গভীর।অলীদের বাড়ি ঢাকার বাইরে হওয়ায় ভার্সিটিতে আসা যাওয়ার সমস্যা হওয়ায় মেসে থাকতে শুরু করে কিন্তু গত একবছর ইনান তার বাবা-মাকে ছেড়ে এই ফ্লাটে উঠেছে তারপর থেকে ইনানের সঙ্গে এই ফ্লাটে আছে আলীদ।

বসার রুমে অলীদ এবং ইনান একসঙ্গে বসে আছে তখনি নিরিবিলি পরিবেশটার ছেদ ঘটায় ইনানের ফোনের ভাইব্রেটর। বাড়ির দারোয়ানের নাম্বার দেখে তার মনে সন্দেহের বাতি জ্বলে উঠে।

- আসসালামু আলাইকুম চাচা বলুন।

- তুমি নাকি বিয়া করছো?তোমার আব্বা আম্মা আসছে।গেটের সামমে দাঁড়াইয়া আমারে জিগাইলো ইফতিহার ইনান থাহে কোন হানে আমিও দেখাই দিলাম।গত এক বছরে তাদের দেহা পাইলাম না আর আইজগা আইসা পড়ছে তোমার বিয়ার খবর পাইলো কেমনে?
- তারা এখন কোথায় চাচা?
- বাগান সাইড পার হইয়া গেসে লিফটে উঠে যাবে যেকোন সময়।

ইনান আর দেরি করলো না দ্রুত মোবাইলটা ছুড়ে মারে সোফার উপর।অলীদকে বুঝিয়ে দেয় কেউ আসলে দরজা যেন দেরিতে খোলে।
ইনান ঝটপট নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয়।এদিকে বিছানায় উপড় হয়ে কাঁদছে ইতিকা।লেখনীতে পলি আনান
 হুট করেই তাকে টেনে দাঁড় করায় ছেলেটি।তার শাড়ির ঠিক নেই এদিক সেদিক হয়ে আছে।দ্রুত দুহাতে শাড়ি ঠিক করে ইনানের হাত থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে।কিন্তু ফালাফল ব্যার্থ।

কান্নার ফলে রক্তিম ডালিমের মতো চোখ দুটো দেখে বেশ রেগে যায় ইনান কিন্তু তা প্রকাশ করলো না।দ্রুত ড্রেসিং টেবিলের সামনে থেকে পাউডার নিয়ে ইতিকার মুখে লাগাতে থাকে।লিপস্টিক দিয়ে রাঙাতে থাকে মেয়েটির ঠোঁট যুগল।
- এই যে কি করছেন  আপনি?পাগল হয়ে গেছেন নাকি?

ইতিকার ধমক ইনান শুনলো না বরং বডি স্প্রে নিয়ে তার সারা শরীরে স্প্রে করলো।হাতে মোটা মোটা বালাগুলো পড়িয়ে, গলায় চোকার সঙ্গে লম্বা মোটা চেইন পড়িয়ে ক্ষান্ত হলো সে।

ইতিকা ইনানকে ধাক্কা দিয়ে সরিয়ে কিছুটা দূরে দাঁড়ায়।কিন্তু ইনান তাকে তার কাছে টেনে এনে ভেজা চুল গুলো ঠিক করতে করতে বলে,

- শুনছেন, আমার মা-বাবা আসবে মানে আপনার শশুড়-শাশুড়ী।নিশ্চিই তাদের দেখে আমার নামে নালিশ দেওয়া শুরু করবেন?

- অবশ্যই আপনি যে আমায় জোর করে বিয়ে করেছেন তা তাদের জানানো একান্ত জরুরি।

- এমনটা আপনি ভুলেও করবেন না ফলাফল বেশি ভালো হবে না বলে দিলাম।

ইনানের ধমকে ইতিকা ভয় পাওয়ার পরিবর্তে আরো ক্ষিপ্ত হলো,
- আমাকে আপনি চিনতে পারেননি,কলিজা টেনে ছিড়ে ফেলবো আপনার।আমাকে বিয়ে করার স্বাদ মিটিতে তবেই আমি ক্ষান্ত হবো।

ইনান মাথায় হাত দিয়ে পাইচারি করছে।কিছুক্ষণ আগে অলীদের কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে।অলীদ বলেছিল, গ্রামের মেয়েরা দেখতে সহজ সরল হলেও মোটেও তারা সহজ সরল নয় বরং তাদের মাঝে আলাদা একটি ভাব ধারা আছে।তারা ঝগড়া করতে পটু ইনানের জীবন যে এই মেয়েটা অতিষ্ঠ করে তুলবে তার আগাম বার্তা অলীদ তাকে কয়েক মিনিট আগে দিয়েছে।কিন্তু তার ফলাফল যেন খুব শীঘ্রই পেতে চলেছে ইনান।

যখন কোন ভাবে ইতিকাকে কবজা করতে পারলো না তখন মিথ্যার আশ্রয়টা নিলো ইনান।

- একটা কথা বলবো আপনাকে?আমার বাবার হাটে একটা ফুটো আছে।তিনি যদি জানেন তার ছেলে এইভাবে বিয়ে করেছে তবে তার হার্টের অসুখ বাড়বে যদি তিনি এট্রাক করে বসেন আমার বাবার অসুস্থতার দায় কিন্তু আপনাকে নিতে হবে।"

ইনানের আফসোস ভঙ্গিমার কথায় দমে গেলো ইতিকা।তীর্যক ভাবে তাকিয়ে ইনানকে বলে,

- তবে কি করতে হবে আমায়?"

-বেশি কিছু না শুধু বলবেন আমার আর আপনার রিলেশনের বিয়ে ছিল ব্যস এইটুকুই।

- রিলেশনে করবো আমি তাও আপনার সাথে?

ইতিকার ব্যঙ্গ সুরের কথায় হাত মুঠিবদ্ধ করে নিলো ইনান।দাঁতে দাঁত চেপে আরক্ত দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন ছুড়ে দিলো ইতিকার উদ্দেশ্য, 
- এর আগে বুঝি প্রেম করেন নি?

প্রশ্নটা যেন একপ্রকার খোঁচা দেওয়া হলো ইতিকাকে।বুকের বাম পাশটায় আবারো অসহ্য ব্যাথা অনুভব হচ্ছে।

ইতিকাকে অন্যমনষ্ক দেখে তার দু'গাল আলতো ভাবে ছুঁয়ে দেয় ইনান।

- একটা চুমু খেলে কি খুব ক্ষতি হয়ে যাবে?

ইনানের প্রশ্নে সূক্ষ্ম ভাজ পড়ে ইতিকার কপালে।রাগান্বিত স্বরে কিছু বলার আগেই ইনান তার গালে অধর ছোঁয়ায়।হঠাৎ স্পর্শে অন্যরকম শিহরণ বয়ে যায় ইতিকার মাঝে।

ইনান সরে আসে তার সামনে থেকে আবার কি মনে করে এগিয়ে যায়।মেয়েটিকে নিজের সামনে দাঁড় করিয়ে আয়নার দিকে ইশারা করে, 

- ডানে বামে অতিতে কি হয়েছে ভুলে যান ইতিকা।আর সামনে কি হবে তাও ভাবতে হবে না আপনার।আপনি আজকের পর থেকে মাথায় এটাই ঢুকিয়ে নিন আপনি আমার 'ইতি বউ'।'
ইতিকা' নামটায় ডাকতে পারবো না।তার থেকে ভালো আমি আপনাকে ছোট নামে ডাকি 'ইতি' আর  আপনি আমার একমাত্র বউ তাই আপনি আমার 'ইতি বউ'।

ইতিকা শিউরে উঠলো আয়নার দিকে তাকিয়ে ছেলেটিকে একবার দেখে নিলো কপালের দিকটায় কাটা দাগ, গালের বাম পাশেও কিছু কাটা দাগের চিহ্ন।অদ্ভুত একটা মানুষের বিক্ষিপ্ত এতটা কাটা দাগ কি করে?আর জখম পেলো কি করে সে? ইতিকার ভাবনার ছেদ ঘটে ইনানের আবেগী সুরে কন্ঠের।

- ইতিবউ আপনি কি আমার বাবা'মাকে নিজের বাবা'মায়ের আসনে বসাতে পারবেন?



কলিং বেলের শব্দে বার বার কেঁপে উঠছে অলীদ তার মাঝে তৈরি হয়েছে ভয়ের সঞ্চার।যতদিন,যতবার ইনানের বাবার সাথে তার দেখা হয়েছে প্রতিবার তাকে বকা শুনতে হয়েছে কখনো কখনো তাকে মারার জন্য তেড়ে এসেছে।তার একমাত্র কারন ইনান কেন তার মামার সঙ্গে রাজনীতিতে মেতে আছে?বন্ধু হিসেবে তারাও তো বোঝাতে পারে বাবা মায়ের একমাত্র সন্তান ইনান এভাবে নিজের জীবনটা হেলদোল হীন ভাবে কাটানো উচিত নয়।
একে একে টানা আঠারো বার কলিংবেল বাজার পর নিজের রুম থেকে বেরিয়ে আসে ইনান।

- সমস্যা কি আলীদ,দরজা খুলছিল না কেন?

- আব...আমার ভয় লাগছে।

- দ্রুত দরজা খোল কিচ্ছু হবে না আমি বলছি।

অলীদ আমতা আমতা করে দরজা খুলতে গেলো।দরজা খুলে দেখে ইনানের বাবা 'ইব্রাহিম' আগুনের চুল্লি মুখ করে তাকিয়ে আছে তার দিকে।

- আস...আসসালামু আলাইকুম আঙ্কেল।

ইব্রাহিম এবং ইনানের মা 'নাসরিন' সালামের জবাব নিলেন না বরং পাশ কাটিয়ে তারা ঘরে ডুকলেন।ইনানের বাবা ডানে বামে না তাকিয়ে ইনানকে দেখতে পেয়ে এগিয়ে এসে সশব্দে চড় লাগায় তার গালে। 

চড়টা এতটাই জোরে লেগেছে ইনানের কান,গাল রক্তিমভাব ছড়িয়ে গেছে।চড়ের শব্দে রুম থেকে ছুটে আসে ইতিকা।মাঝ বয়সী একজোড়া দম্পত্তিকে দেখে তার বুঝতে বাকি নেই এরাই ইনানের বাবা-মা।ইতিকা ভ্রু কুচকে অলীদের দিকে তাকায় অলীদ তাকে ইশারা করছে সালাম করার জন্য।ইতিকা ঝটপট দুজনের পা ছুঁয়ে সালাম করে দাঁড়িয়ে যায়।তার মুখটা হাসি হাসি রেখে বলে,

- আম্মা-আব্বা আপনারা বসুন।আপনাদের বেশ ক্লান্ত লাগছে।

ইতিকার দিকে তাকিয়ে অবাক না হয়ে পারলেন না  ইব্রাহিম।নাসরিন মুখে আচঁল গুজে এবার কেঁদেই দিলেন

- আমার ছেলের মাথায় ব্যামো হয়েছে গো ব্যামো।এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করে কি বোঝাতে চাইছে সে?

ইব্রাহিম এবার ইনানের কলার টেনে আরেকটি চড় বসিয়ে দিলো।পর পর দুটো চড়ে এবার অলীদের মুখের ভাব পালটে এসেছে।ইতিকা কি করবে বুঝতে পারছেনা।ইনানের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে।ইব্রাহিম ছেলেকে ছেড়ে দিয়ে সোফায় বসে যান।তার প্রেসার বেড়ে গেছে।এসির মাঝেও সে ঘামছে।

ডায়নিং টেবিল থেকে পানির গ্লাস এনে ইব্রাহিমের দিকে বাড়িয়ে দিলো ইতিকা।কিন্তু ইব্রাহিম হাতে তুলে নিলেন না।বরং ইতিকাকে আপাদমস্তক একবার দেখে ইনানের উদ্দেশ্য বলে,

- এই মেয়েকে ছেড়ে দেবে তুমি আর তোমার বিয়ে করার শখ হয়েছে?বেশ আমরা মেয়ে খুঁজে তোমার বিয়ের ব্যবস্থা করবো।

- সরি, বিয়ে যখন একবার করেছি তখন ছেড়ে দেওয়ার জন্য করিনি ;সংসার করবো বলেই করেছি।
- এই বাচ্চা মেয়েকে নিয়ে সংসার করবে তুমি?মাই গুড নেস।

- সে বাচ্চা নয় তোমাদের থেকেও সেয়ানা।

ইনানের কথার উলটা পিঠে আর কথা বললেন না ইব্রাহিম।রুমাল দিয়ে কপালের ঘাম মুছে কিছুক্ষণ পর বলেন,

- কার অনুমতিতে বিয়ে করেছো তুমি?কে দিয়েছে বিয়ে করার অনুমতি। 

- আমি মামুকে বলেই বিয়ে করেছি।আপনাদের আপত্তি থাকলে আমার বাসা থেকে চলে যান।

ইনানের কথায় স্পষ্ট রাগ ।ছেলের এমন অপমান সূচক ব্যবহারে চমকে যায় ইব্রাহিম এবং নাসরিন।নিশ্চুপ দু'চোখের জল বিসর্জন দিচ্ছে নাসরিন।তখনি ইনানের বুকে কেউ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়।টাল সামলাতে না পেরে ইনান ছিটকে দেয়ালের সঙ্গে বাড়ি খায়।ইতিকা কোমড়ে হাত গুজে রাগি সুরে তাকিয়ে আছে ইনানের দিকে।

- খবরদার বলে দিচ্ছি বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।দাঁত থাকতে আপনি দাঁতের মর্ম বুঝতে পারছেন না।

ইতিকার শাসানো কথায় উপস্থিত সবাই নিশ্চুপ অবাক।ইনান কিছু বলার জন্য এগিয়ে আসলে আবারো ইনানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইতিকা।

- আম্মা-আব্বাকে সরি বলুন।আমার মতো যদি এতিম হতেন তবে বুঝতে পারতেন দুনিয়া কোন নিয়মে চলে এখন তো বাবা মায়ের হোটেলে চলে তেল মাখাচ্ছেন শরীরে।

ইনান কি বলবে বুঝতে পারছেনা।তবে ইব্রাহিম এবং নাসরিন তাদের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে।ইনান নিজের রাগ নিয়ন্ত্রণ করে আদেশ সুরে বলে,

- রুমে যাও ইতিকা। 
- যাবো না। 
- যেতে বলেছি আমি।
- তো?

ইতিকার আচরণে রাগ সামলানো দায় হয়ে পড়েছে ইনানের।তাই তাকে টেনে হিচড়ে রুমে বন্দি করে দেয়।আজকের পরিস্থিতিতে তাজ্জব বনে গেছেন ইনানের বাবা মা দুজনেই।তাই দু'বাক্য না করে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। 

__
গায়ের শার্টটা এক টানে ছিড়ে ফেলে ইনান শরীর জুড়ে ভয়ংকর রাগের সঞ্চার হয়েছে।কাকে রেখে কাকে মারবে সে বুঝতে পারছেনা।ইচ্ছে করছে ইতিকাকে দু'চড়ে অচেতন করে দিতে।অলীদ তার দিকে তাকিয়ে আছে চঞ্চল দৃষ্টিতে।

- অলীদ সিগারেট দে।
- এ..এখন?
- দিতে বলেছি দিবি ডোন্ট টক।

অলীদ সিগারেটটা বাড়িয়ে দিলো তার দিকে।সিগারেট ছুঁয়ে দেওয়ার আগেই ফোনের স্কিনে তার মামুর নাম্বার দেখে ভ্রু কুচকে গেলো।বিনা বাক্যে ফোন রিসিভ করে জানতে পারে তিনি কিছুক্ষণের মধ্যেই আসছেন।

.
বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশটার দিকে বিষন্নতার চোখ নিয়ে তাকিয়ে আছে ইতিকা।নিস্তব্ধত মূহুর্তে হুট করেই সে অনুভব করে তার উন্মুক্ত পেটে কারো নখের আঘাত বেশ তীব্র ভাবে লাগছে।ধীরে ধীরে নখ দেবে যাচ্ছে তার মাংসপিন্ডে।ইতিকা স্থির থাকলো না তড়িৎ গতিতে পেছনে ঘুরে তাকাতেই তার মুখটা কেউ হাতের তালুতে চেপে ধরে।

- খবরদার চিৎকার করবে না ইতিবউ।

ইনানের আদেশ বাক্য ইতিকা মান্য করলো না বরং ছুটাছুটি দ্বিগুণ বাড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে।তীব্র ব্যাথায় পেটের অংশটা যেন অবশ হয়ে আসছে তার।শ্বাস নেওয়া ধীরে ধীরে কমে আসতেই ইনান একটানে তাকে বক্ষঃস্থল ঝাপটে ধরে।

- কেমন দিলাম?একটু ছোঁয়ায় কুপকাত।আমার সাথে লাগতে এসো না ইতিবউ, পরিণাম খুব ভয়ংকর হবে।

- আপনার ছোঁয়া বড্ড বাজে,বিশ্রী,একদম জঘন্য।
- তবে কি ওয়াসিমের ছোঁয়া সুমিষ্ট ছিল ইতিবউ?

ইনানের প্রশ্নে বিষ্ফরিত নয়নে তাকায় ইতিকা।বুকের ভেতর ধরাস ধরাস শব্দ আরো দ্বিগুণ বেড়ে গেছে।শ্বাস উঠা নামার ছন্দটা প্রবল ভাবে বৃদ্ধি পেয়েছে।ইনানের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে প্রশ্ন ছোড়ার আগেই কানে আসে ইনানের আদেশ বাক্য।

- কোন কথা নয়।মুখটা কন্ট্রোল করো।মামু আসছে তোমার দুরুক্তি কথা বার্তা কিঞ্চিৎ পরিমানে তার কানে পৌঁছালেও বিপদ তোমার জীবনে ঘনিয়ে আসবে।তাই বার বার সাবধান করছি নতুন বউয়ের মতো ব্যবহার করো।লজ্জায় নুইয়ে থাকো সাহসিকতার পরিচয় আমি তোমার কাছ থেকে আপদত চাইছি না।দ্রুত শাড়ি ঠিক করে বাইরে এসো।

ইতিকা তাজ্জব বনে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ইনানের দিকে। ওয়াসিম'কে কি করে চেনে এই লোকটা?আর জানেই বা কি ভাবে ওয়াসিমের সাথে ইতিকার সম্পর্ক আছে?
.
ইনানের মামা বাহরুল ইসলাম বেশ কিছুক্ষণ পরেই ফ্লাটে উপস্থিত হয়।তিনি ইতিকার আচরণে ভালো ভাবেই বুঝে নিয়েছেন মেয়েটি বিয়েতে এখনো রাজি নয়।ইতিকার ত্যাড়ামো স্বভাবটা বেশ ভালো ভাবেই লক্ষ্য করেছেন তিনি।লেখনীতে পলি আনান। এদিকে বাহরুল ইসলামের সামনে ইতিকার এমন দুরক্তি ব্যবহারে লজ্জায় মাথা নুইয়ে নেয় ইনান।ইতিকার হাতে উপহার হিসেবে ভারী গহনার বাক্সটা হাতে তুলে দিতেই তা গ্রহন করতে অস্বীকৃতি জানায় সে।

এতে বেশ অপ্রতিভ অবস্থায় পড়ে ইনান এবং বাহরুল ইসলাম।যাওয়ার আগে ইনানের মামু তাকে জড়িয়ে ধরে বলে, 

- মেয়েটা সুবিধার নয় ইনান।সাবধানে থাকিস গ্রামের মেয়ে তোকে মারতেও দু-বার ভাববে না।আজকের ব্যবহারটা তার কাছে আশা করিনি।

- তুমি কিছু মনে নিও জা মামু সব ঠিক হয়ে যাবে।আমি সব ঠিকঠাক ভাবে সামলে নেবো।

- হুম।
.

গয়নার বাক্স গুলো বিছানায় ছুড়ে ফেলে দেয়ালের সাথে ঠেস দিয়ে কাদঁছে ইতিকা।ইনানের মুখে তার প্রেমিক ওয়াসিমের কথা শুনে শ্বাসরুদ্ধকর অবস্থা তার।দুঃখের জীবনে তার একমাত্র সঙ্গী ওয়াসিম বেশ কয়েকবছর থেকেই তাকে চেনে জানে তবে প্রেমিক হিসেবে সম্পর্কটা মাত্র সাড়ে সাত মাসের।এই সাতমাসে যেন ইতিকার জীবনে নেমে এসেছে স্বর্গীয় সুখ।সেই সুখের ভাটা হয়ে তার জীবনে নতুন করে আগমন ঘটলো "ইফতিহার ইনান" নামক ব্যাক্তিটির।

সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত ইনান।ইতিকাকে শায়েস্তা করার কোন কলাকৌশল খুঁজে পাচ্ছে না সে।তার অবস্থা বুঝতে পেরে অলীদ ক্ষীণ স্বরে বলে,

- ইতিকাকে নিয়ে বাড়াবাড়ি করিস না দোস্ত।ছোট মেয়ে হয়তো এইভাবে বিয়েটা মেনে নিতে পারছেন না।

- ছোট মাই ফুট!কিসের ছোট মেয়ে?এই টুকুনি মেয়ে সাত মাস ধরে প্রেম লীলায় জড়িত আর তোর কাছে তাকে ছোট লাগছে?সে বয়সে ছোট বুদ্ধিতে নয়।

ইনানের গমগমে কথায় বাকরুদ্ধ অলীদ।সোফায় বসে দু'হাত দিয়ে মুখ ঠেকে কিছুক্ষণ মেঝেতে তাকিয়ে রইলো।তার অবস্থা যে এখন শকে আছে তা বুঝতে পেরে বাঁকা হাসে ইনান।অলীদ স্থির কন্ঠে ইনানের দিকে প্রশ্ন ছুড়ে দেয়,

- তুই জানিস সে প্রেম করে তবুও মেয়েটাকে বিয়ে করলি কেন?

- কার সাথে প্রেম করছে আগে সেটা তো শুনবি।

অলীদ বা'ভ্রুটা কুচকে বলে,

- কার সাথে?

- আমাদের পরিচিত মুখ "ওয়াসিম হাসনাত" তার সঙ্গে।

ইনান হাসতে থাকে।কিন্তু মূহুর্তেই মাথায় রাগের সঞ্চার হয়েছে অলীদের।

- হোয়াট?তুই পাগল হয়ে গেছিস?নাকি ওয়াসিম পাগল হয়েছে?ক্লাস নাইনে পড়ুয়া একটি মেয়ের সাথে প্রেমে মশগুল ওয়াসিম কুত্তা*টা আর তুই ডাইরেক জোরজবরদস্তির করে বিয়ে করেনিলি।

- এতকথা তোকে বুঝতে হবে না আগে মেয়েটাকে শায়েস্তা করে আসি।

- কি করবি তুই?খবরদার বাড়াবাড়ি করবি না বলে
দিলাম।

- অলীদ তুই ভালো করেই জানিস আমি অবাধ্য ছেলে নিজের মর্জি মত চলাফেরা করি সেখানে তুই বারন করলেও আমি তোর কথা শুনবো না।সো গুড বায়।

- ইনান....

ইনান একছুটে নিজের বেডরুমে প্রবেশ করে, সেখানে স্থির হয়ে মেঝেতে বসে কাদঁছে ইতিকা।ঢেউখেলানো চুলগুলো একপাশটায় দলাপাকিয়ে আছে যার ফলে তার উন্মুক্ত পিঠ সহজে ইনানের চোখে পড়ে আর তা দেখে স্থির চিত্তে তাকিয়ে রইলো সে।হুট করেই অবাধ্য মন তাকে জানান দিচ্ছে এই মেয়েটি তার বিবাহিত স্ত্রী,তাকে ছুঁয়ে দেওয়ার অধীকার ইনানের আছে।আর সেই অধীকার প্রশ্রয় দিয়ে ইতিকার কাছে এগিয়ে যায় সে।তখনি তার কানে আসে তার ইতিবউ ফ্যাচফ্যাচ করে কাদঁছে।

ইনান রাগ জেদ ভুলে ইতিকার সামনে হাটু মুড়ে বসে,
- কাদঁছো কেন?

ইনানের প্রশ্নে মাথা তুলে তাকায় সে।

- আপনি এটা কেন করলেন?আমি ওয়াসিমকে ভালোবাসি অথচ আপনি সবটা জেনে আমাকে বিয়ে করেছেন?ওয়াসিমের চেয়ে আমাকে কেউ ভালোবাসতেও পারবে না আর কেউ ভালো রাখতেও পারবেনা।

নিভন্ত রাগটা চড়া দিয়ে উঠেছে ইনানের মাথায়।কোন স্বামী কখনোই চাইবে না তার স্ত্রী অন্য পুরুষের জন্য তার সামনে চোখের জল বিসর্জন দেবে।

- আমি তোমার বিবাহিত স্বামী অথচ আমার সামনে তুমি অন্য পুরুষের জন্য চোখের জল ফেলছো?আর এদিকে আমায় ছুড়ে দিচ্ছো অবহেলা।

- আমি তো এই বিয়ে মানি না সরে যান আমার সামনে থেকে।

ইতিকা ইনানের বুকে ধাক্কা দিতেই সে কিছুটা দূরে পিছিয়ে যায়।তার আচরণে ইনানের মাঝে অপমান বোধের সৃষ্টি হয়।ইনান একটানে দাঁড় করায় ইতিকাকে।

- আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে?

- আমার সাথে সংসার করার পূর্ব শর্ত হলো তোমার মাথা ঠান্ডা রাখতে হবে।

- আমি আপনার সঙ্গে সংসার করতে চাই না।

ইনান ইতিকার হাত টেনে ওয়াশরুমে নিয়ে যায়।নব ঘুরাতেই ঝরণার পানি ভিজিয়ে দিতে থাকে তাকে।বেশ কিছুক্ষণ পর ইনান ইতিকাকে বাইরে এনে ফ্লোরে ছুড়ে মারে।

- আজ আমি বাড়িতে না ফেরা পর্যন্ত পুরো ঘর অন্ধকার থাকবে আর জানলা খুলেও লাভ নেই এত উপরে তোমার ল্যাম্পপোস্টের আলো পৌছাবে না।
 

বাইরে থেকে দরজাটা বন্ধ করে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় ইনান।এদিকে নিশ্চুপ চোখ বন্ধ করে রাগ সামলাতে ব্যস্ত ইতিকা।








Writer:- পলি আনান
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner