![]() |
ছাদের উপর বারবিকিউ বানাচ্ছি। কী এক কথা নিয়ে বউয়ের সাথে তুমুল ঝগড়া বাঁধলো। এক পর্যায়ে সে বললো, 'এ জীবন আর রাখবো না। এক্ষুনি মরে যাবো।'
আমি বললাম, 'নারীরা এতো সহজে মরে না। বরং তারা পুরুষদের তিলে তিলে মারে।'
সে রেগেমেগে বললো, 'প্রমাণ দেখতে চাও?'
আমি বললাম, 'পারলে দেখাও!'
সে তখন প্রচণ্ড রাগে অভিমানে ১১ তলার উপর থেকে ঝাঁপ দিলো। আমি জোরেশোরে বলে উঠলাম, 'ইন্না-লিল্লাহ!
হাড়ভাঙা ব্যথায় বউ ভীষণ কাতরাচ্ছে। এক চোখ খুলে বললো, 'আমি এখন কোথায়?'
পাশ থেকে ডাক্তার বললেন, 'আপনি এখন হাসপাতালে!'
সে তখন বেড থেকে চমকে উঠে বললো, 'আমি মরি নাই!'
পাশ থেকে হ্যাণ্ডকাপ দেখিয়ে এক পুলিশ বললো, 'না, মরেননি! বরং আপনি যে দুজন পথচারীর উপরে লাফিয়ে পড়েছেন, সে দুজনই মারা গেছে। এবং তারা দুজনই পুরুষ!'
( সমাপ্ত )
লেখা: রুবজ এ রহমান
