> Love Palestine - Bangla Short Story - Boipoka365
-->

Love Palestine - Bangla Short Story - Boipoka365


Bangla Short Story

মোবাইলে ফেসবুক চালাচ্ছি।

বউ লম্বা একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়ে বললো, দৌড় দেও। এই জিনিসগুলো বাজার থেকে নিয়ে আস।

 আমি #ফিলিস্তিন   লিখতে লিখতে  বললাম,ফেসবুকে ইসরাইল বিরোধী আন্দোলন করছি। #ফিলিস্তিন লিখছি।

বউ আফসোস করে বললো,বাঙালী কিছু হলেই বয়কটের ডাক দেয়।  ইহুদীরা যে ফিলিস্তিনে বোমা মেরে তামা তামা করে দিচ্ছে, কই,এখন ইহুদী পন্য বয়কটের ডাক দিচ্ছে না কেন?

আমি বললাম,ভালো কথা মনে করেছো তো? তোমার কি মনে হয়,ইহুদী পন্য আমাদের বয়কট করা উচিত?

বউ হাত নেড়ে নেড়ে বললো,আমাদের অবশ্যই ইহুদী পন্য বর্জন করা উচিত। তাহলে ওরা অর্থনৈতিকভাবে চাপে থাকবে।

 দাঁড়াও, এই বিষয়ে ফেসবুকে  একটা পোস্ট লিখি।

সে আমার হাত ধরে টেনে বললো,আগে আমার জিনিসপাতি এনে দাও, তারপর যা খুশি লিখ।বাচ্চার দুধ নাই, যা গরম পড়ছে,একটা বড়ো কোকের বোতল আনবা।আমার যে দুইদিন যাবৎ স্নো নাই,সেই কথা মনে আছে?মুখ খসখস করছে। পাউডারের অভাবে কাপড় ধুতে পারছি না,,, 

আমি লিস্ট পড়তে শুরু করলাম।

১।সেভেন আপ

২।ট্যাং

৩।ম্যাগি নুডলস

৪।নেসক্যাফে কফি

৫।নিডো গুড়োদুধ

৬।সার্ফএক্সেল

৭।ডাব সাবান

৮।ফেয়ার এন্ড লাভলী 

আমি লিস্ট পড়তে পড়তে বললাম, তাহলে আজকে থেকেই ইহুদী পন্য বর্জন করি, কী বলো?

বউ বললো, আচ্ছা। মুসলিম হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না! এটুকুই যদি আমরা না করতে পারি, তাইলে কেমন মুসলমান আমরা!

আমি বললাম, তাহলে শুরু করলাম। তোমার লিস্টের এক নাম্বারের সেভেন আপ বাদ। ওটা ইহুদীদের তৈরী!

বউ অবাক হয়ে বললো, বল কী! তাহলে পেপসি আন।

আমি বললাম,ওটা ইহুদীদের।

তাইলে কোকাকোলা।

ওটাও ইহুদীদের।

কী মুশকিল!  তাইলে এক কাজ কর। ট্যাং নিয়া আস। শরবত খাই।

আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে   বললাম, ট্যাংও ইহুদীদের!

বউ বললো, ওগুলো না খেলে মারা যাবো না। বাচ্চাদের জন্য ম্যাগি নুডলস নিয়ে আস। বাচ্চারা ম্যাগি খুব পছন্দ করে।

আমি বললাম, ম্যাগিও ইহুদীরা বানায়।

তাইলে নেসক্যাফে কফি আন। কফি খেতে পেলে বাচ্চারা ম্যাগির কথা ভুলে যাবে। তোমারও তো কফি ছাড়া চলে না,,,

আমি আহত গলায় বললাম, নেসক্যাফে কফিও ইহুদীদের!

বউ মাথা চুলকাতে চুলকাতে বললো, কফি না খেলে মরে যাবো না। নিডো দুধ আন, কড়া করে দুধ চা খাই।

আমি আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ওটাও ইহুদীদের!

বউ এবার বিভ্রান্ত গলায় বললো,তাইলে নেসলে। এবার নিশ্চয় বলবা না, নেসলেও ইহুদীদের!

আমি করুন গলায় বললাম, জি বউ ওটাও ইহুদীদের!

বউ রেগে গিয়ে বললো, আমি যা যা পছন্দ করি, সবই দেখি ঐ হারামজাদাদের তৈরী! মাথা আউলায় গেছে। আমার জন্য একটা ডাব সাবান নিয়ে আস। গোসল করে মাথা ঠান্ডা করি!

আমি এবার বউয়ের দিকে না তাকিয়েই বললাম, ওটা ইহুদীদের!

বউ কাঁদোকাঁদো গলায় বললো,তাইলে লাক্স সাবান,নাকি বলবা ওটাও ইহুদীদের!

আমি লম্বা করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, বউ,লাক্স, সার্ফএক্সেল, হুইল সাবান সবই ইহুদীদের তৈরী!

বউ মলিন মুখে আমার দিকে তাকিয়ে রইলো!

আমি বললাম, তোমার মুখটা শুকিয়ে গেছে। যাও,মখটা ধুয়ে একটু স্নো দেও,ভালো লাগবে।

  বউ  হঠাৎ রেগে গিয়ে বললো, তোমাকে দুইদিন যাবৎ বলছি,ফেয়ার এন্ড লাভলী স্নো আনতে,আনছিলা?

আমি ভয়ে ভয়ে বললাম, বউ, অপরাধ করছে ইহুদীরা, আমারে ধমক দেও কেন? ফেয়ার এন্ড লাভলী স্নোও কিন্তু ইহুদীদের,,,

বউ করুন সুরে বললো,ইহুদীরা ফিলিস্তিনে বর্বর আচরণ করছে, বিশ্ব মিডিয়ায় প্রচার হচ্ছে না কেন?

আমি তারচেয়েও করুন গলায় বললাম, বড়ো বড়ো বিশ্ব মিডিয়া ইহুদীদের,,,

বউ চিৎকার করে বললো,দরকার নাই,আবার ইহুদী পন্য বর্জনের। পারলে তুমি একাই কর! ও মাই গড! সব দেখি ঐ ব্যাটারাই তৈরী করেছে! মুসলিমরা কী করছে!!

বউ রাগ করে উঠে গেছে।

একটা পোস্ট লিখছি।বসে বসে ফেসবুকে  ইহুদী পন্য বর্জনের ডাক দিচ্ছি। 

হঠাৎ মনে হলো,আরে! আমি যে নোকিয়া মোবাইলটা ব্যবহার করছি ওটা তো ইহুদীদের তৈরী!

পরে মনে হলো,ব্যাপার না! চায়নারাও দামী দামী স্মার্টফোন বের করেছে। একটা ভালো চায়না মোবাইল কিনে  নোকিয়া পানিতে ফেলে দিবো!

লেখা লিখে পোস্ট করতে যাবো,মাথায় এলো,আরে বাপ!ফেসবুকও তো ইহুদীদের আবিষ্কার! 

বুঝতে পারছি না,ফেসবুক বর্জন করলে এই লেখা পোস্ট করি কীভাবে!!! 



( সমাপ্ত )




লেখা: হানিফ ওয়াহিদ

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner