![]() |
Poetry |
হে বিশ্ব তাকিয়ে দেখ,
কোথায় আজ মানবতা?
ফিলিস্তিনে মানুষ মরে,
কেন তোমাদের নিরবতা?
মুসলিমদের প্রথম কাবা,
হৃদয়ের সাথে সংযোগ।
শান্তিপ্রিয় মুসলিম, ইবাদত করতে চাইলে,
কেন জালিমের এত অভিযোগ।
আল-আকসা কেন রক্তাক্ত
নামাজীদের কি ছিল অপরাধ?
তাদের উপর নিষ্ঠুর নির্যাতন কেন?
কেন হচ্ছে তাদের উপর অমানবিক আঘাত?
হে বিশ্ব নেতারা,
কোথায় জনাব আপনারা?
মানবতা নিয়ে দেন, এত বড় বড় বক্তৃতা।
আজ কি আপনারা অন্ধ?
চোখে কি দেখেন না? কানে কি শুনেন না?
মুসলিমরাও মানুষ,
কেন তাদের প্রতি আপনাদের, সহানুভূতি জাগে না?
ভন্ড বিশ্ব নেতারা,
ছাড়েন ভন্ডামি।
ফিলিস্তিনের মুসলিমদের জন্য
কেন বের হয় না মানবতার বাণী?
কেন পাবে না তারা, তাদের অধিকার?
কেন হবে তাদের রক্তে, উপাসনালয় রক্তাক্ত?
আপনাদের এই অত্যাচার,
নির্যাতিত মুসলিমদের মনবল করছে শক্ত।
ধৈর্যশীল, শান্তিপ্রিয় মুসলমান
আছেন ধৈর্য্য ধরে।
ভন্ডের মুখোশ হবে উন্মোচন ,
ইনশাআল্লাহ সত্যের জয় হবে।।
লেখায়:-
মোঃ ইমতিয়াজ হোসেন (আরান)
